মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন লড়তে চান সারজিস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

পঞ্চগড়ের মানুষ যদি চায় আমি নির্বাচনে অংশ নিতে ইচ্ছুকবলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ছবি সম্বলিত একটি ফটোকার্ড পোস্ট করে এ কথা জানান তিনি।

ফটোকার্ডে লেখা ছিল, আমরা মানুষের চাওয়া নিয়েই কাজ করেছি। মানুষ এখন চায় আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণরাই তাদের প্রতিনিধি হয়ে সংসদে প্রতিনিধিত্ব করুক।

ফটোকার্ডে সারজিস আরও লিখেন, পঞ্চগড়ের মানুষ যদি চায় আমি নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক।

উল্লেখ্য, পোস্ট করার কয়েক মিনিট পরেই নির্বাচনে অংশগ্রহণের বার্তা সম্বলিত ফটোকার্ডটি ফেসবুক থেকে ডিলিট করে দেন সারজিস আলম।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More