শিরোনাম
ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে মামলা পরিচালনার আবেদন করতে পারবেন আইনজীবীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে মামলা পরিচালনার আবেদন করতে পারবেন আইনজীবীরা

কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে মামলা পরিচালনা করতে আগ্রহী আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) আপিল বিভাগের অতিরিক্ত রেজিষ্ট্রার শেখ মোহা. আমীনুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আবেদনের প্রেক্ষিতে রুজুকৃত মামলা পরিচালনায় আগ্রহী আইনজীবীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করার বিষয়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আদেশ প্রদান করেছেন।

এমতাবস্থায়, সুপ্রিম কোর্ট (আপিল বিভাগ) রুলস ১৯৮৮ এর অর্ডার ২৪ এর রুল ৬ এর বিধান অনুসারে আইনজীবীদের মনোনয়ন প্রদানের সুবিধার্থে একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুতের প্রয়োজনে আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। আগ্রহী আইনজীবীরা আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে আপিল বিভাগের রেজিস্ট্রার বরাবরে নির্ধারিত ফরমে লিখিত আবেদনপত্র আপিল বিভাগের প্রশাসন শাখায় জমা প্রদান করতে পারবেন।

এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, সুপ্রিম কোর্ট (আপিল বিভাগ) রুলস ১৯৮৮ এর অর্ডার ২৪ এর রুল ৩, ৫ ও ৬ এর বিধান অনুসারে কারাগারে আটক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী কারা কর্তৃপক্ষের মাধ্যমে তার সাজার বিরুদ্ধে আপীলের অনুমতির আবেদন আপীল বিভাগের রেজিস্ট্রারের কাছে প্রেরণ করতে পারবেন।

আবেদনটি কারা কর্তৃপক্ষের নিকট থেকে প্রাপ্ত হওয়ার সাথে সাথে রেজিস্ট্রার আদালতে আবেদনটি দাখিল/গ্রহণ করা হয়েছে মর্মে সরকারকে অবহিত করবেন এবং এরপর মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত থাকবে। এছাড়া প্রয়োজনীয় নথিপত্র পাওয়া মাত্রই রেজিস্ট্রার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবীগণের তালিকা থেকে একজন আইনজীবী নিয়োগ করবেন এবং আবেদনটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করবেন।

আল