শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

আত্মসমর্পণের পর জামিন পেলেন পরীমণি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আত্মসমর্পণের পর জামিন পেলেন পরীমণি
পরীমণি

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এর আগে রবিবার (২৬ জানুয়ারি) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানান, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যাচেষ্টা ও মারধরের মামলায় আত্মসমর্পণ করে তিনি জামিন পান। আদালত সময় আবেদন নামঞ্জুর করে চার্জশিট গঠনের নির্দেশ দেন।

২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার কিছু পরে পরীমণি তার সহযোগীদের নিয়ে ঢাকা বোট ক্লাবে যান। সেখানে নাসির উদ্দিন ও তার সহকর্মী শাহ শহিদুল আলমকে উদ্দেশ্যমূলকভাবে ডাকেন এবং তাদের সঙ্গে বসার অনুরোধ করেন।

অভিযোগ অনুযায়ী, পরীমণি ব্লু লেবেল অ্যালকোহলের একটি বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। এতে নাসির উদ্দিন রাজি না হলে তিনি গালমন্দ করেন এবং একপর্যায়ে নাসিরকে হত্যার হুমকি দিয়ে একটি সারভিং গ্লাস ছুড়ে মারেন। এতে নাসির মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন।

ঘটনার পাঁচ দিন পর, ১৪ জুন সাভার থানায় নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন পরীমণি। তবে পুলিশের তদন্তে ধর্ষণ বা হত্যাচেষ্টার কোনো প্রমাণ মেলেনি।