শিরোনাম
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৬৮২ বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার উপযোগী শিক্ষার্থী তৈরি করতে সরকার কাজ করছে: শিক্ষামন্ত্রী বিজিবি ও যৌথ বাহিনীর টহল জোরদারগোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ফিফা র‍্যাঙ্কিংয়ে পাঁচে মরক্কো, ব্রাজিলের অবনতি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিশ্ববিদ্যালয় হলে বাধ্যতামূলক ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকতে হয়েছে: সারজিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিশ্ববিদ্যালয় হলে বাধ্যতামূলক ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকতে হয়েছে: সারজিস

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) হলে বাধ্যতামূলক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে পঞ্চগড় স্টেডিয়ামে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ‘কনসার্ট ফর ইয়ুথ’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকা পঞ্চগড় ও ঢাকা বিশ্ববিদ্যালেয়ের কয়েকজন সহযোদ্ধার পাশে দাঁড়িয়ে সারজিস আলম বলেন, ‘আমাদের একটি স্পেশাল বৈশিষ্ট্য আছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই আবাসিক শিক্ষার্থী ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় হলে আমাদের বাধ্যতামূলক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে হয়েছে। যখনই আমাদের সুযোগ হয়েছে, তখনই সেই শৃঙ্খল ভেঙে আমরা বুক চিতিয়ে ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আর শাহাবাগে লড়াই করেছি।’

বাংলাদেশের সবচেয়ে এগিয়ে যাওয়া জেলা হবে পঞ্চগড় উল্লেখ করে সারজিস বলেন, ‘তরুণ প্রজন্মকে নিয়ে আমরা নতুন করে যদি আগামীর পঞ্চগড় লড়াই শুরু করি, যে লড়াইয়ে কোনো ব্যক্তিস্বার্থ থাকবে না, কোনো দলীয় স্বার্থ থাকবে না, সবার আগে পঞ্চগড়ের মানুষের স্বার্থ থাকবে। এই লড়াই যদি আমরা ঐক্যবদ্ধভাবে করতে পারি, তাহলে আগামীতে সবচেয়ে পিছিয়ে পড়া যে জেলা বলা হয় পঞ্চগড়, তা হবে বাংলাদেশের সবচেয়ে এগিয়ে যাওয়া জেলা।’

গুজব ও আওয়ামী লীগের বিষয়ে তিনি বলেন, ‘গুজব লীগ গুজব ছড়াবে। হাজার–হাজার কোটি টাকা পাচার করে, মুখে চুনকালি মেখে যখন আপনাদের সামনে দাঁড়াতে পারে না, তখন কাঁটাতারের ওপার থেকে তারা আম্মার কথায় প্রোপাগান্ড ছড়ায়। তাদের জননী এবং তাদের কোনো সন্তানকে এই বাংলাদেশে আমরা আর প্রশ্রয় দেব না।’

 

এসএ