শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
ক্রিকেট

বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

চলতি বছরে দ্বিতীয় বোর্ড সভা বসছে বিসিবি। প্রায় ছয়টি ইস্যুকে প্রাধান্য দিয়ে শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টায় শুরু হওয়ার কথা রয়েছে এটি।

এর মধ্যে রয়েছে– ঢাকার ক্লাব ক্রিকেট ইস্যুসহ ঢাকার ৭৮টি ক্লাবগুলোর বিভিন্ন অভিযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয়। হতে পারে বিপিএল টি–টোয়েন্টির জটিলতা সমাধানসহ চলমান টুর্নামেন্টে ফিক্সিংয়ের মতো সন্দেহর বিষয়টিও বেশ গুরুত্ব পাবে সভায়।

এছাড়া জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি ও নতুন অধিনায়ক নির্বাচন করা হতে পারে আজকের সভায়। তাছাড়া বিসিবির স্ট্যান্ডিং কমিটি এবং সংগঠনের কার্যকারিতা উন্নত করার উপায় নিয়েও আলোচনা হবে। আগের জরুরি বৈঠকে বোর্ড পরিচালকরা অনলাইনে অংশ নিলেও আজকে স্বশরীরে উপস্থিত থাকবেন।