শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, যুবক আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, যুবক আহত

চাঁপাইনবাবগঞ্জ তেলকুপি সীমান্ত এলাকায় বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে হাবিল (৩০) নামে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। হাবিল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি নামোপাড়া গ্রামের বেলালের ছেলে।

শনিবার (২৫ জানুয়ারি) বেরা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহাবাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মোহা. কাসেদ আলী।

তিনি বলেন, এলাকাবাসীর কাছে জানতে পেড়েছি, শনিবার ভোর রাত আনুমানিক ৪টার দিকে গমের খেতে পানি দিতে যান হাবিল। এই সময় তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি করে। হাবিল খুব ভালো ছেলে। তিনি কোনো প্রকার চোরাকারবারির সঙ্গে জড়িত নয়। এমনকি তার নামে কোনো মামলাও নাই।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ইমারজেন্সি ইনচার্জ কাউসার হাসান জানান, হাবিলের বুকের এক অংশে গুলি লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, শনিবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সাত থেকে আটজন চোরাকারবারি ভারতে প্রবেশ করে। এই সময় বিএসএফ দুই থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে। এ ব্যাপারে বিস্তারিত পরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাতে পারবো।

 

এসএ