শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

ফিলিপাইনে ডিজিটাল সামিটে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান অরেঞ্জবিডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফিলিপাইনে ডিজিটাল সামিটে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান অরেঞ্জবিডি

ফিলিপাইন সরকারের বিভিন্ন ই–গভর্নেন্স প্রকল্পের প্রযুক্তিগত সহযোগিতায় কাজ করছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড (অরেঞ্জবিডি)। তারই অংশ হিসেবে মঙ্গলবার (২১ জানুয়ারি) ফিলিপাইনের বাংসমারো রাজ্যের শরীফ কবুনসুয়ান কালচারাল কমপ্লেক্সে অনুষ্ঠিত ডিজিটাল বাংসমারো সামিটে অংশগ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

ফিলিপাইন স্থানীয় সরকার মন্ত্রী, বাংসমারো রাজ্যের প্রধান এবং ইউএনডিপির ফিলিপাইন প্রধান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‘ডিজিটাল বাংসমারো সামিটে’ অরেঞ্জবিডি পরিচালক ও চীফ ইনফরমেশন অফিসার মো. শামীম হোসেনের নেতৃত্বে একটি দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তিনি ‘জার্নি টু ডিজিটালাইজেশন অ্যান্ড সার্ভিস ডেলিভারি ইকোসিস্টেম ব্লুপ্রিন্ট’ শীর্ষক সামিটে আলোচনা করেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিলিপাইনের বাংসমারো রাজ্যে ১২৩টি পৌরসভার মধ্যে ২০টি পৌরসভার ১৪টি নাগরিক ও ব্যবসা সংক্রান্ত সেবাসমূহ ডিজিটালাইজড করার করছে অরেঞ্জবিডি লিমিটেড। যা পর্যায়ক্রমে সকল পৌরসভায় কার্যকর করা হবে। উক্ত প্রকল্পের আওতায় সকল নাগরিক ও ব্যবসা সংক্রান্ত সেবা পর্যায়ক্রমে ডিজিটাল ট্রান্সফর্মেশনের আওতাধীন হবে।

এছাড়াও, ফিলিপাইনের রাষ্ট্রপতির অধীনে থাকা প্রতিষ্ঠান ন্যাশনাল ইকোনোমিক অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির প্রোগ্রাম অ্যান্ড প্রজেক্ট মনিটরিং সিস্টেম ডেভেলপমেন্টেরও কাজ করছে অরেঞ্জবিডি। এই সিস্টেম ফিলিপাইন সরকার এবং দাতা সংস্থার অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পসমূহের পর্যবেক্ষণ, তথ্য ও উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে ডাটা ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে ফিলিপাইন সরকারকে সহযোগিতা করবে।

 

এসএ