শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ‘সাদা জ্যাকেট’ উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ‘সাদা জ্যাকেট’ উন্মোচন

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। হাতে সময় আছে এক মাসের কিছুটা বেশি। এরইমধ্যে সামাজিক মাধ্যমে, টুর্নামেন্টের আলোচিত সাদা ব্লেজারের একটি ভিডিও প্রকাশ করেছে আইসিসি। কী আছে এই পোশাকে, বিশেষত্ব–ই বা কী, তা নিয়ে ক্রিকেট বিশ্বের কৌতূহলও কম নয়।

ভিডিওর শুরুতেই চমক, সিনেমার টিজারের মতোই শিরোনাম-‘দ্য মেজার অফ এ চ্যাম্পিয়ন‘। তারপরই নায়কের বেশে আবির্ভূত হলেন, কমপ্লিট সুট পরা পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি, চ্যাম্পিয়নদের সাদা ব্লেজার বা জ্যাকেট কাটিংয়ের কিছু দৃশ্য দেখানো হয়। তার সঙ্গে আকরাম খান বলতে থাকেন–যখন সম্মান, ইতিহাস ও বিজয় ঝুঁকির মুখে থাকে। চ্যাম্পিয়নরা তখন সবকিছু বাজি রাখে।

১ মিনিট ৫১ সেকেন্ডের এই ভিডিওতে ইমরান খানের, ১৯৯২ বিশ্বকাপ জয়ের উদযাপন, ২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ডের বিশ্ব জয়ের উচ্ছ্বাস, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর সাদা ব্লেজার পরে সরফরাজ আহমেদের নেতৃত্বে পাকিস্তানের শিরোপা জয়ের দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে। তবে ভিডিওর অধিকাংশ দৃশ্যে ভারতকেই দেখে গেছে। বিরাট কোহলি–রোহিত শর্মাদের গুরুত্বপূর্ণ ইনিংস ও শটই ছিলো বেশি।

রোহিত–বাবরের টস, মহেন্দ্র সিং ধোনির স্টাম্পিংসহ অনেক কিছু থাকলেও বাংলাদেশকে কমই দেখা গেছে। ভিডিওতে বাংলাদেশ ছিলো সামান্যই। ৩/৪ সেকেন্ড দেখানো হয়। সেটিও যাসপ্রীত বুমরাহ‘র বলে কোনো ব্যাটারের বোল্ড হওয়ার দৃশ্য।

জো রুটের সেঞ্চুরি, মুজিব–উর রহমান–রশিদ খানদের স্পিন জাদুও ছিলো বেশ। ভিডিওতে আফগানিস্তানের উপস্থিতিও ছিল নজরকাড়া। তবে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের আইকনিক কোনো দৃশ্য ছিলো না বললেই চলে।

আয়োজক পাকিস্তান হওয়ায় তাদেরও উপস্থিতি ছিলো মোটামুটি। সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন, রাজস্ব, দর্শক–সবকিছু বিবেচনায় হয়তো ভারতের উপস্থিতি বেশি রেখেছে আইসিসি।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ও ভেন্যু নির্ধারণ নিয়ে ব্যাপক নাটকীয়তা হয়েছে গত বছরজুড়ে। পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় ছিলো ভারত। আয়োজক দেশটিও ছিলো তাদের মাটিতেই আসর আয়োজনের ব্যাপারে অনড়। তবে শেষমেষ উভয় দল হাইব্রিড মডেলে সম্মতি দেওয়ায়, পাকিস্তানের তিন ভেন্যুর পাশাপাশি ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। চুক্তি অনুসারে– ২০২৮ সাল পর্যন্ত পাকিস্তানও ভারতের মাটিতে হতে যাওয়া টুর্নামেন্টগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।

হাসিব/আল