শিরোনাম
সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাবেক মন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন হোটেলে পেট্রল বোমা নিক্ষেপ আদালতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বাবা ৪৬তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪১৬ জন, প্রজ্ঞাপন জারি পদ্মা সেতু এলাকায় সংঘর্ষঢাকা নেয়ার পথে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির মদ্যপদের পিটিয়ে মেরে ফেলেন, না হয় নাম-ঠিকানা দেন: এমপি জয়নাল আবদিন  গোপালগঞ্জ থেকে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ফের শৈত্যপ্রবাহের পূর্বাভাস, বাড়বে শীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফের শৈত্যপ্রবাহের পূর্বাভাস, বাড়বে শীত

দেশজুড়ে কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ার পর দুদিন ধরে শীত কিছুটা কমেছে। তবে আগামী বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে দেশের ওপর দিয়ে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় সামান্য বাড়তে পারে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা।

আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, আগামী দুই থেকে তিনদিন ঢাকায় দিন এবং রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। অর্থাৎ, আগামী বুধবার পর্যন্ত বাড়বে। পরদিন থেকে আবার তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়বে। তবে সোমবার ও মঙ্গলবার দেশের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কয়েক দিন ধরে ঢাকায় তীব্র কুয়াশা আর শীত অনুভূত হচ্ছিল। এর মধ্যে গত শনিবার উঁকি দেয় রোদ, যার দেখা মিলেছে পরদিনও; বেড়েছে তাপমাত্রাও। ঢাকায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস; পরদিন রোববার সকালে তা দাঁড়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াস।