শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

এবার হলিউডে সিক্রেট এজেন্ট চরিত্রে প্রিয়াঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এবার হলিউডে সিক্রেট এজেন্ট চরিত্রে প্রিয়াঙ্কা
ছবি: প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বেশ কয়েক বছর ধরে হলিউডে কাজ করছেন। এবার তার হলিউড ওয়েব সিরিজ ‘সিটাডেল’ মুক্তির অপেক্ষায় রয়েছে । সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে এবং তিনি এখানে সিক্রেট এজেন্ট নাদিয়া চরিত্রে অভিনয় করেছেন ।

ইতোমধ্যেই এই ওয়েব সিরিজের টিজার প্রকাশ্যে এসেছে, সেখানে একটি দাপুটে চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে।

সম্প্রতি এই সিরিজ থেকেই একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবিগুলো দেখে অভিনেত্রীর প্রশংসা করছেন ভক্তরা।

সিরিজটির গল্পটি ম্যাসন কেন অর্থাৎ রিচার্ড ম্যাডেন এবং নাদিয়া সিন অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়াকে ঘিরে আবর্তিত হবে। সিটাডেলের ধ্বংসের পর যারা অল্পের জন্য বেঁচে গিয়েও স্মৃতি হারিয়ে ফেলেন তেমন দুই মানুষের চরিত্রে অভিনয় করবেন তারা। সিটাডেল আসলে একটি স্বাধীন বিশ্বব্যাপী স্পাই সংস্থা। সেটারই কীভাবে পতন হয়, তা ওয়েব সিরিজ দেখলে বোঝা যাবে। জিবিও ব্যানারের অধীনে রুশো ব্রাদার্স এই অ্যাকশন স্পাই থ্রিলারটি বানিয়েছেন। ওয়েব সিরিজটি এপ্রিলের ২৮ তারিখ মুক্তি পাবে।

এফএম/দীপ্ত সংবাদ