শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

বাকৃবিতে লিও ক্লাবের সংবাদ বিষয়ক কর্মশালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাকৃবিতে লিও ক্লাবের সংবাদ বিষয়ক কর্মশালা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সংবাদ ও সাংবাদিকতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগে এ কর্মশালার আয়োজন করা হয়।

বাকৃবির লিও ক্লাবের উদ্যোগে সংগঠনটির ৩০ জন সদস্য একে অংশ নেন।

কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরেনারি ফ্যাকাল্টির ডিন ও সিন্ডিকেট সদস্য প্রফেসর মো. বাহানুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাকৃবি প্রেসক্লাবের চিফ এডভাইসর প্রফেসর মো. শহীদুজ্জামান এবং বাকৃবি লিও ক্লাবের উপদেষ্টা ও কর্মশালার গেস্ট অব অনার লায়ন প্রফেসর কেএইচএম নাজমুল হোসাইন নাজির।

কর্মশালায় সংবাদ ও সাংবাদিকতার নানা বিষয় লিও সদস্যদের সামনে তুলে ধরেন সময় টেলিভিশনের সিনিয়র সাব এডিটর আবু তাহের টোটন।

সাংবাদিকতার নানা বিষয়ে খোলামেলা আলোচনার পাশাপাশি ছিল প্রশ্নোত্তর এবং প্রতিবেদন লেখার বিষয়ে গ্রুপ ওয়ার্ক।

পরে আবু তাহের টোটনের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন কর্মশালার গেস্ট অব অনার প্রফেসর নাজমুল হোসাইন নাজির।

বাকৃবি লিও ক্লাবের সেক্রেটারি সুজাউদ্দৌলা সৈকত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন।

সভাপতি আবু সাইদের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে কর্মশালার সমাপ্তি হয়।

আল