শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

৯২ দিন পর খুলেছে সুন্দরবনের দুয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
৯২ দিন পর খুলেছে সুন্দরবনের দুয়ার

তিন মাস বন্ধ থাকার পর আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) থেকে সবার জন্য উন্মুক্ত হয়েছে সুন্দরবন। মাছ ধরতে নৌযান নিয়ে বের হয়েছেন জেলেরা।

সংশ্লিষ্টরা জানান, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে পর্যটকদের জন্য প্রস্তুত করমজল, দুবলা, কচিখালি, কটকা ও হিরণপয়েন্টসহ সবকটি পর্যটন কেন্দ্র। পর্যটকদের নির্বিঘ্নে চলাফেরা নিশ্চিতে স্পটগুলোতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে।

বন বিভাগ জানিয়েছে, তিন মাস নিষেধাজ্ঞা থাকায় সুন্দরবনের জীববৈচিত্র্য সমৃদ্ধ হওয়ার পাশাপাশি বেড়েছে মাছ ও বন্যপ্রাণী।

বন্যপ্রাণীর প্রজনন মৌসুম থাকায়, ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে বনজীবী ও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ।

 

এসএ/দীপ্ত নিউজ