
যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

গাছের ডালপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় আজ (মঙ্গলবার, ১০ নভেম্বর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (৯ নভেম্বর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি–২ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বড়াইগ্রাম–১ (বনপাড়া) উপকেন্দ্রের ৩ নম্বর ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় মাঝগাও, মেরিগাছা, চুলকাটি, মাধাইমুড়ি, লক্ষ্মীচামারি,দোগাছি এলাকার গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকবেন। ফলে এসব এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তির মুখে পড়তে হতে পারে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি–২ জানিয়েছে, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।








