শিরোনাম
টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

৬ মাস পর মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
৬ মাস পর মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন
সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে প্যারোলে মুক্তি দেয়া হয়েছে। ছবি: সংগৃহীত

মুক্তি পেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা।

ছয় মাস বন্দী থাকার পর রবিবার (১৮ ফেব্রুয়ারি) সেখানকার একটি হাসপাতাল থেকে মুক্তি পান ৭৪ বছর বয়সী সাবেক থাই প্রধানমন্ত্রী।

এর আগে শনিবার (১৭ ফেব্রুয়ারি) থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সেরেথা থাভাইসিন বলেন ‘দেশের আইন অনুসারে, আগামী ১৮ ফেব্রুয়ারি থাকসিন সিনাওয়াত্রাকে মুক্তি দেয়া হবে।

সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা।

প্রসঙ্গত, বিদেশে ১৫ বছর স্বেচ্ছা–নির্বাসনে থাকার পর ২০২৩ সালের আগস্টে দেশে ফেরেন থাকসিন সিনাওয়াত্রা। এরপরপই তাকে গ্রেপ্তার করে আদালতে নেওয়া হয়। সেখান থেকে তাকে কারাগারে পাঠানো হয়। এর মাত্র ছয় মাস পরেই মুক্তি পেলেন তিনি।

আরও পড়ুন: ভােটে কারচুপি, বােমা ফাটালেন কমিশনার

উল্লেখ্য, ৭৪ বছর বয়সী থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় এবং দুই বারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। তবে ২০০৬ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। এরপর ‘দুর্নীতির’ দায়ে দায়েকৃত মামলায় কারাগারে যাওয়া এড়াতে থাকসিন দেশত্যাগ করেন।এরপর থেকেই দেশের বাইরে স্বেচ্ছা–নির্বাসনে ছিলেন এই থাই নেতা।

 

এসএ/দীপ্ত নিউজ