শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

৫ জিবি ফ্রি ইন্টারনেট কারা পাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
৫ জিবি ফ্রি ইন্টারনেট কারা পাবেন
সংগৃহীত ছবি

টানা ১০ দিন সারাদেশে বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট সেবা। অবশেষে রবিবার (২৮ জুলাই) বিকেল পৌনে ৩টার দিক থেকে ধীরে ধীরে এ সেবা চালু করা হয়। ৩টার পর থেকে অধিকাংশ গ্রাহক মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। তবে ইন্টারনেটে ধীরগতি পাওয়া যাচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের।

১৬ জুলাই থেকে মোবাইল ইন্টারনেটে ধীরগতি শুরু হয়। এরপর ১৮ জুলাই রাতে পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে কোটি গ্রাহকের কেনা ডাটার মেয়াদ ব্যবহার না করেই শেষ হয়েছে। এমন পরিস্থিতিতে দেশে মোবাইল ইন্টারনেট সচল হলে অব্যবহৃত এ ডাটা ব্যবহারের সুযোগ দিয়েছে অপারেটরগুলো।

গ্রাহকদের বিনামূল্যে ৫ জিবি ডাটা বোনাস দেয়ার ঘোষণা দিয়েছে তারা। তবে মোবাইল ইন্টারনেট চালু হলেও এখনো গ্রাহকরা বোনাস ৫ জিবি ইন্টারনেট পাননি।

৫ জিবি ডাটা ফেরত পাবেন যারা–

অপারেটর কোম্পানিগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৮ জুলাই রাতে সারাদেশে ইন্টারনেট শাটডাউন করা হয়। ওই সময়ের আগে যেসব গ্রাহক ডাটা প্যাকেজ কিনেছিলেন এবং ইন্টারনেট সেবা বন্ধের ১০ দিন সময়ের মধ্যে মেয়াদকাল শেষ হয়েছে, তারাই কেবল বোনাস ৫ জিবি ইন্টারনেট পাবেন। তাছাড়া কমপক্ষে ১ থেকে দেড় জিবি ইন্টারনেট অবশিষ্ট ছিল এমন গ্রাহকদের এ বোনাস দেওয়ার ক্ষেত্রে বাছাই করা হতে পারে।

আল/ দীপ্ত সংবাদ