শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫৫ বছর বয়সে বাগদান সারলেন সোহেল তাজ, পাত্রী কে?

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বাংলাদেশের শহীদ তাজউদ্দীন আহমেদের ছেলে সোহেল তাজ ৫৫ বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। গত রবিবার (২৯ ডিসেম্বর) ঢাকার একটি ফিটনেস সেন্টারে তিনি কনে শিমুর সঙ্গে বাগদান সম্পন্ন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। ওই মুহূর্তটি উপস্থিত সবাই উচ্ছ্বাস ও হাততালির মাধ্যমে উদযাপন করেন।

কনে আয়রন গার্ল নামে পরিচিত শিমু সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের একজন ট্রেইনার। ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা শিমু সোহেল তাজের পেশাগত জীবনের অংশ ছিলেন। বাগদান অনুষ্ঠানের মাধ্যমে ফিটনেস সেন্টারের স্মৃতির সঙ্গে যুক্ত হলো আরও একটি বিশেষ অধ্যায়।

সোহেল তাজ বাংলাদেশের রাজনীতিতে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ফিটনেস নিয়ে সচেতনতা বাড়াতে সক্রিয় ভূমিকা রেখেছেন।

এদিকে সোহেল তাজকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন শুভানুধ্যায়ীরা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More