শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট ঘোষণা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট ঘোষণা

৫০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার নূন্যতম স্পিড ৫ এমবিপিএস–এর পরিবর্তে ১০ এমবিপিএস উন্নীত করার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(আইএসপিএবি)।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানী আগারগাঁওয়ে বিটিআরসি অডিটোরিয়ামে ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সংগঠনের সভাপতি ইমদাদুল হক এ কথা বলেন।

তিনি জানান, গ্রাহকরা এখন থেকে ৫০০ টাকার ইন্টারনেট প্যাকেজে ১০ এমবিপিএস গতির সেবা পাবেন, যা আগে ৫ এমবিপিএস ছিল। এই সিদ্ধান্ত আজ শনিবার থেকেই কার্যকর হবে।

তিনি আরও বলেন, বর্তমান যুগে ইন্টারনেট মানুষের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এমন বাস্তবতায় দেশের ডিজিটাল অগ্রগতিকে এগিয়ে নিতে ব্রডব্যান্ড সংযোগের সর্বনিম্ন গতি হওয়া উচিত ২০ এমবিপিএস।

ইমদাদুল হক আশ্বস্ত করে বলেন, ‘যদি সরকার নীতিগত কিছু সহায়তা দেয়, তাহলে খুব শিগগিরই ৫০০ টাকাতেই ২০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা প্রদান সম্ভব হবে।‘

আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি–বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান এমদাদ উল বারী।

উল্লেখ্য, বিনোদন, পড়াশোনা থেকে শুরু করে কেনাকাটা–দৈনন্দিন বিভিন্ন কাজে ৬ হাজার ৪০০ জিবিপিএস ব্যান্ডইউথ ব্যবহার করছে দেশের ১৩ কোটি ইন্টারনেট গ্রাহক।

 

এসএ