শিরোনাম
‘রেড অ্যালার্ট’ জারি করল আমিরাত ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এমন তথ্য গুজব: পেট্রোবাংলা নাসীরুদ্দীন পাটওয়ারী.আওয়ামী লীগ রাতে পণ্যের দাম বাড়াত, তারেক রহমানও সেই পথে হাঁটছেন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের বিক্ষোভ:গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহাসড়কে আগুন দিয়ে পোশাক শ্রমিকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ৩ নভেম্বর ২০২৬
দীপ্ত নিউজ
জাতীয়

৪৮ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৪৮ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা
ফাইল ছবি

রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে আগামী ৪৮ ঘণ্টা নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বন্ধ থাকবে। ফলে এ সময় সাধারণ সেবা ক্রার্যক্রমও থাকবে বন্ধ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ইসির সিস্টেম এনালিস্ট আক্তারুজ্জামান সংশ্লিষ্টদের এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা নির্বাচন কমিশন ডাটা সেন্টারের রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন হবে। তাই কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস), সিটিজেন পোর্টাল, প্রবাসী নাগরিক নিবন্ধন ও কল সেন্টার (তথ্য সেবা) সংক্রান্ত সব নাগরিক সেবা বন্ধ থাকবে। তবে যে সব প্রতিষ্ঠান ইসির সঙ্গে চুক্তি করেছে তারা এই সময়ে সীমিত পরিসরে সেবা পাবে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ