শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

৪দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দরে আমদানি রপ্তানি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৪দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দরে আমদানি রপ্তানি শুরু

 

দুর্গাপূজা উপলক্ষে ৪দিন বন্ধ থাকার পর খুলেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। বুধবার (২৫ অক্টোবর) সকাল থেকে এই স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি।

আগামীকাল (২৬ অক্টোবর) পর্যন্ত আখাউড়া স্থলবন্দর খোলা থাকবে। তবে লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ২৭ ও ২৮ অক্টোবর আমদানি–রপ্তানি বন্ধ থাকবে। এ সময় দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আগামী ২৯ অক্টোবর রবিবার সকাল থেকে যথারীতি বন্দর দিয়ে পুরোদমে আমদানি–রপ্তানি কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যসহ উত্তর–পূর্ব ভারতের ৭টি রাজ্যে পাথর, ছোটবড় মাছ, প্লাস্টিক সামগ্রী ও সিমেন্টসহ অর্ধশতাধিক পন্য রপ্তানি হয়।

 

রিফাত নাবিল / আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।