শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম বাতিলের নির্দেশ বিটিআরসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম বাতিলের নির্দেশ বিটিআরসির

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের গ্রাহকদের ৩০ অক্টোবরের মধ্যে নিজ নামে থাকা অতিরিক্ত মোবাইল সিম বাতিলের নির্দেশ দিয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো গ্রাহকের নামে ১০টির বেশি সিম থাকলে তিনি নিজ এনআইডিতে পছন্দমতো ১০টি সিম রেখে অতিরিক্ত সিমগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি–রেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করতে পারবেন।

যেসব গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে স্বেচ্ছায় অতিরিক্ত সিম বাতিল করবেন না, কমিশন তাদের অতিরিক্ত সিমগুলো দৈবচয়নভিত্তিক পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিটিআরসি জানিয়েছে, অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা জোরদার, নকল বা অচিহ্নিত সিমের ব্যবহার বন্ধ করা এবং ডিজিটাল পরিচয়ের স্বচ্ছতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

গ্রাহকরা মোবাইল থেকে *16001# নম্বরে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে জানতে পারবেন, তাদের নামে কতটি সিম নিবন্ধিত আছে।

বর্তমানে দেশে নিবন্ধিত সিমের সংখ্যা ১৮ কোটি ৮৬ লাখ ৪০ হাজার।