২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৮৭২

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৭২ জন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২২৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০২, ঢাকা উত্তর সিটিতে ১৮৬, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৭, খুলনা বিভাগে ৭২ ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন রয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ৮০, রাজশাহী বিভাগে ২৫ এবং রংপুর বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ। পুরুষ একজনের বয়স ৭১–৭৫ বছরের মধ্যে। আর নারীদের একজনের বয়স ২১–২৫ বছরের মধ্যে, একজনের ২৬–৩০ বছরের মধ্যে, একজনের ৫১–৫৫ বছরের মধ্যে ও অপরজনের ৬৬–৭০ বছর বয়সের মধ্যে।

উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১১৩ জন। তাদের মধ্যে ৫১ জন পুরুষ ও ৬২ জন নারী। মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২১৩ জন।

 

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More