শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮

সারা দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৮ জন।

মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় ৩১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৫ দশমিক ৭৭ শতাংশ।

নতুন করে ১৮ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮৭৬ জনে। আর নতুন করে দুজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৫০৬ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

এসএ