২০ জানুয়ারি থেকে মেট্রোরেল চলবে রাত ৮টা পর্যন্ত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মেট্রোরেল চলাচলের সময় বাড়িয়েছে মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) উত্তরা থেকে মতিঝিল যাওয়ার জন্য মেট্রোরেলের সময় বাড়ানোর ঘোষণা দেন ডিটিএমসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

আরও পড়ুন: পূর্ণাঙ্গভাবে চালু হলো মেট্রোরেল

তিনি বলেন, আগামি ২০ জানুয়ারি থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সকাল–সন্ধ্যা মেট্রোরেল চলবে। সকাল ৭টা ১০ মিনিটে শুরু হয়ে মেট্রোরেল চলবে রাত ৮টা পর্যন্ত।

উল্লেখ্য, এরআগে গত ৩১ ডিসেম্বর কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনে মেট্রো ট্রেন থামার মাধ্যমে মেট্রোরেলে এমআরটি লাইন–৬ এর প্রথম ধাপের ১৬টি স্টেশনে ট্রেন থামা শুরু হয়।

আরও পড়ুন: চালু হলো মেট্রোরেলের আরও দুটি স্টেশন

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More