শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

১ মণ দুধে গোসল করে দল ছাড়লেন যুবলীগ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১ মণ দুধে গোসল করে দল ছাড়লেন যুবলীগ নেতা

 

১ মণ দুধ দিয়ে গোসল করে দল ছেড়ে রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার ২১ নং ঢোলার হাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান। এই ঘটনায় চাঞ্চল্য শুরু হয়েছে এলাকাজুড়ে।

২১ বছর ধরে রাজনীতি করলেও ভালো কোন পদ না পাওয়ার ক্ষোভে বুধবার (২৫ অক্টোবর ) এই কান্ড ঘটান তিনি। ৫০ বছর বয়সী বাবলুর ২১ নং ঢোলার হাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলে। তিনি ধর্মপুর(ঢোলারহাট বাজার) এলাকার হোসেন আলীর ছেলে।

বাবলু দাবি করেন, প্রায় ২৫ বছর ধরে তিনি যুবলীগ করে আসছেন। কিন্তু তার পরেও দল তাকে মুল্যেয়ন করে নাই। তাই তিনি এই দল ছেড়ে দিতে চান। আর জীবনে কোনোদিন রাজনীতি না করার ঘোষনা দেন তিনি।

২১ নং ধোলার হাট ইউনিয়নের যুবলীগের সভাপতি দিলীপ কুমার বর্মন বলেন, সে এক সময় ২১ নং ঢলোর হাট ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ইতিমধ্যে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। তার ব্যাপারে নারী গঠিত বেশ কিছু অভিযোগ রয়েছে। তার মতো নেতা বা কর্মি যুবলীগে দরকার নেই।

এ বিষয়ে ঢোলার হার্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সীমান্ত কুমার বর্মন নির্মল বলেন, তার বাপ ছিল বিহারী, বিহারীর বাচ্চা কি আওয়ামী লীগ করবে। সে এক সময় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন কিন্তু এবার কমিটি করার আগে পূর্বের কমিটি বিলুপ্ত হওয়ার ফলে সে আর এই কমিটিতে নেই।

সে দুধ দিয়ে গোসল করেছে রাজনীতি ছেড়ে দিয়েছে সেটা তার ব্যক্তিগত বিষয়। এই বিষয়ে আমার কিছু বলার নাই। রাজনীতি ছেড়ে দিয়েছে এটা তার ব্যক্তিগত বিষয়।

 

মঈনুদ্দীন হিমেল/ আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।