শিরোনাম
কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি
দীপ্ত নিউজ
অর্থনীতি

১ ও ২ টাকার কয়েন নিয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১ ও ২ টাকার কয়েন নিয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

এক ও দুই টাকার ধাতব মুদ্রা বা কয়েন লেনদেন করতে কেউ কেউ অনীহা প্রকাশ করছেন, যা প্রচলিত আইনের লঙ্ঘন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে দেশের কোনো কোনো এলাকায় ১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেন করতে কেউ কেউ অনীহা প্রকাশ করছেন। এটি প্রচলিত আইনের লঙ্ঘন।

কাগজের নোটের পাশাপাশি প্রচলিত সব ধরনের ধাতব মুদ্রা বৈধ। তাই এটি নগদ লেনদেনে ব্যবহার করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।