শিরোনাম
অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?
দীপ্ত নিউজ
বাংলাদেশ

১৬ বিচারকের পদোন্নতি, বদলি ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১৬ বিচারকের পদোন্নতি, বদলি ১৭
ছবি: সংগৃহীত

অতিরিক্ত জেলা ও দায়রা জজ বা সমপদমর্যাদার পদ থেকে জেলা ও দায়রা জজ পদে ১৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। সেই সাথে জেলা ও দায়রা জজ বা সমপদমর্যাদার ১৭ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) বর্তমান পদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে বদলি করা কর্মস্থলে যোগদানের নির্দেশে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

গত ৬ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা–৩ এর উপসচিব (প্রশাসন–১) মোহাম্মদ ওসমান হায়দারের সই করা পদোন্নতি ও বদলি সংক্রান্ত আলাদাভাবে প্রজ্ঞাপন জারি করা হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিশিয়াল সার্ভিসের ১৬ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ বা সমপদমর্যাদার পদ থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে নিয়োগ/বদলি করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তাদের আজ বর্তমান পদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে পদোন্নতিপ্রাপ্ত বদলি করা কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। তবে যারা প্রশিক্ষণ বা ছুটিতে আছেন তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে পদোন্নতিপ্রাপ্ত বদলি করা কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জেলা ও দায়রা জজ বা সম পদমর্যাদার ১৭ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত বদলিকৃত কর্মস্থলে কর্মরত থাকবেন তারা। বর্তমান পদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে বদলি করা কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। তবে যারা প্রশিক্ষণ বা ছুটিতে আছেন তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

এফএম/দীপ্ত সংবাদ