শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে নারীকে জীবিত উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে নারীকে জীবিত উদ্ধার
ছবি: সংগৃহীত

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে নেলিহান কিলিক (৪২) নামে এক নারীকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তাকে কাহরামানমারাস প্রদেশের একটি ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে গত ৬ ফেব্রুয়ারির ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃত্যু সংখ্যা বেড়ে ৪৪ হাজারের কাছাকাছি। দেশটির ১১ প্রদেশের ১ কোটি ৩০ লাখ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন।

দেশ দুটিতে এখন খাদ্য ও ওষুধের চরম সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পাঠানো জরুরি ত্রাণ চাহিদার তুলনায় খুবই অপ্রতুল বলে জানিয়েছে দেশ দুটির কর্তৃপক্ষ।

এফএম/দীপ্ত