সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হেলিকপ্টার বিধ্বস্তে ৫ মার্কিন সেনা নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পূর্ব ভূমধ্যসাগরে একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছেন।

সোমবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন সামরিক বাহিনী বলছে, নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে হেলিকপ্টারটি কোথা থেকে উড়ছিল বা কোথায় বিধ্বস্ত হয়েছে তা উল্লেখ করেনি মার্কিন বাহিনী।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেন, সেনা সদস্যরা আমাদের দেশের জন্য প্রতিদিন জীবন বাজি রাখছেন। আমরা নিহত সব যোদ্ধার পরিবারের জন্য প্রার্থনা করছি

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More