দীপ্ত নিউজ
ক্রিকেট

হেলিকপ্টারে করে বিপিএলের ট্রফি নিয়ে আসবেন দুই ক্রিকেটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হেলিকপ্টারে করে বিপিএলের ট্রফি নিয়ে আসবেন দুই ক্রিকেটার
বিপিএলের ট্রফি নিয়ে আসবেন দুই ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলের চলতি আসরের পর্দা নামতে যাচ্ছে আজ। সন্ধ্যা ৬টায় মিরপুর শের–ই বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়র্স ফাইনালে পরস্পরের মোকাবিলা করবে। খেলা শুরুর আগেই মাঠে উন্মোচিত হবে বিপিএলের নতুন ট্রফি।

আলোচনায় ছিলো ২৫ লাখ টাকা খরচ করে আনা বিপিএলের ট্রফি নিয়ে। ফাইনালের আগপর্যন্ত তা জনসম্মুখে না আনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে।

ফাইনাল ম্যাচ শুরুর আগে বেলা সাড়ে ৪টায় হবে ট্রফি উন্মোচন। এ ছাড়া এই বিষয় ঘিরে থাকছে বড় চমক। হেলিকপ্টার যোগে ট্রফি নিয়ে মাঠে হাজির হবেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি এবং নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন।

তবে ফাইনালে আলাদা কোনো সাংস্কৃতিক আয়োজন থাকছে না। শুধু আতশবাজি আর লেজার শো থাকবে। 

চট্টগ্রাম রয়্যালস প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে। পরে দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে হারিয়ে ফাইনালে ওঠে রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট এর আগে এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারিয়েছিল।