দীপ্ত নিউজ
জাতীয়

হিজবুত তাহরির মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিম গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হিজবুত তাহরির মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিম গ্রেপ্তার
ইমতিয়াজ সেলিম।

 

আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিম’কে (৪২) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শুক্রবার (৪ অক্টোবর) ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ–পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ইমতিয়াজ সেলিমের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া পল্লবী ও খিলগাঁও থানার আরও দুটি মামলার এজাহারভুক্ত আসামি সে। ইমতিয়াজকে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, ইমতিয়াজ সেলিমের বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

 

এসএ