হারিয়ে যাওয়া মোবাইল ও টাকা উদ্ধার করল পুলিশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

মেহেরপুরে হারিয়ে যাওয়া ৫৮টি মোবাইল ও বিকাশে প্রতারণার ২৮ হাজার টাকা মালিকের কাছে ফিরিয়ে দিলো পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) বারোটার দিকে পুলিশ সুপার কার্যালয় সভাকক্ষে মোবাইল ও টাকা মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার রাফিউল আলম।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, জেলার ৩ থানায় দায়েরকৃত জিডির ভিত্তিতে পুলিশের সাইবার ক্রাইম সেলের সহযোগিতায় মোবাইল ও টাকা উদ্ধার করা হয়। হারানো মোবাইলগুলোর মধ্যে সদর থানার ৩৫ টি, গাংনী থানার ১৯টি এবং মুজিবনগর থানার ২টি মোবাইল উদ্ধার করা হয়। এছাড়াও ৪ জনের বিকাশের টাকা উদ্ধার করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আব্দুল করিম, ডিবি ওসি সাইফুল ইসলামসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More