২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও এর উপসর্গে নতুন করে ১০৫১ শিশু আক্রান্ত হয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় ( শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও এর উপসর্গে নতুন করে ১০৫১ শিশু আক্রান্ত হয়েছে।

রবিবার (১৯ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার থেকে আজ সকাল ৮টা (২৪ ঘণ্টায়) পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বলছে, হাম এবং উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে ৭৮৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্তে ৯৫ শিশু আর হাম উপসর্গ নিয়ে মারা গেছে ৬৯৩ শিশু।

উল্লেখ্য, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More