দীপ্ত নিউজ
খেলা

হামজা চৌধুরীর সাথে বাফুফে সভাপতির সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হামজা চৌধুরীর সাথে বাফুফে সভাপতির সাক্ষাৎ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আওয়াল, হামজা চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে লেস্টারে হামজা চৌধুরীর বাবা–মায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ও কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ।

এরপর কিং পাওয়ার স্টেডিয়ামে হামজার পরিবারের সাথে বসে লেস্টার সিটি বনাম ক্রিস্টাল প্যালেস ম্যাচ উপভোগ করেন তারা। ম্যাচ শেষে বাংলাদেশ বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর সাথে নৈশভোজে অংশ নেন বাফুফে সভাপতি।

এসময় বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার ও লাল–সবুজের জার্সি গায়ে জড়ানোর প্রতি তার গভীর আগ্রহের কথা জানান হামজা।

আল