শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

হয়রানির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মহাসড়ক অবরোধ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
হয়রানির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মহাসড়ক অবরোধ
হয়রানীর প্রতিবাদে মহাসড়ক অবরোধ

শিবগঞ্জ উপজেলার শ্রমিক ইউনিয়ন সদস্য মো. রাহিম আলী বাবু নামে এক ট্রাক চালককে মাদক মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ–সোনামসজিদ মহাসড়কের রসুলপুর মোড়ে ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করে তারা। এতে মহাসড়কের দুই পাশে যানযটের সৃষ্টি হয়।
অবরোধকারীদের অভিযোগ, বাবুকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মামলাটি সুষ্ঠ তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান শ্রমিকরা।

আরও পড়ুন: বরিশাল–কুয়াকাটা মহাসড়ক অবরোধ

এর আগে গত ২৬ জানুয়ারি টাঙ্গাইলের মির্জাপুর পাকুইল্লা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় ট্রাকে হেরোইন পাওয়া গেছে এমন অভিযোগে বাবু ও হেলপার রুহুলকে আটক করে র‍্যাব । পরে হেলপারকে ছেড়ে দিলেও বাবুকে মামলা দিয়ে কারাগারে পাঠায় নবীনগর র‍্যাব ক্যাম্পের সদস্যরা।

তারেক/ সুপ্তি/ দীপ্ত সংবাদ