শিরোনাম
সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী ঢাকা টু কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

হঠাৎ রাজধানীর বাজারে চিনির ঊর্ধ্বমুখী দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হঠাৎ রাজধানীর বাজারে চিনির ঊর্ধ্বমুখী দাম
চিনি

সরকার পয়লা ফেব্রুয়ারি থেকে চিনির নতুন মূল্য কার্যকরের কথা বললেও, রাজধানীর বাজারে এরইমধ্যে বেড়ে গেছে দাম। অনেক দোকানে বাড়তি দামেও তা মিলছে না। ক্রেতাদের অভিযোগ, অতিরিক্ত মুনাফার আশায় অনেক দোকানি চিনি মজুত করে রাখছেন।

এদিকে, রোজার আগেই বাড়তে শুরু করেছে ছোলাসহ নিত্যপণ্যের দাম। বৃহস্পতিবার ৫ টাকা বাড়িয়ে চিনির নতুন দাম নির্ধারণ করেছে সরকার। ১ ফেব্রুয়ারি থেকে কার্যকরের কথা থাকলেও, এখনই চিনির দাম বাড়িয়ে দিয়েছে মুদিদোকানীরা। অভিযোগ উঠেছে কৃত্রিম সংকট তৈরিরও।

রোজা শুরুর এখনও দেড় মাস বাকি। অথচ নিত্যপণ্যের বাজারে, এরইমধ্যে অস্থিতিশীলতা শুরু হয়েছে। কারওয়ানবাজারে বেড়েছে শাকসবজির দাম। বিশেষ করে বেগুন, শষা, টমেটো, গাজরসহ প্রায় প্রতিটি সবজির দাম উর্ধমূখী। এতোকিছুর মাঝেও ক্রেতারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে, পেঁয়াজের বাজারে। রমজান মাসেও এই দাম অপরিবর্তিত রাখতে, নজরদারি বাড়ানোর দাবি তাদের।

এদিকে এগারো’শো টাকার নিচে মিলছে না, এক কেজি খাসির মাংস। গরুর মাংসের দামও চড়া। তবে আগের দামেই বিক্রি হচ্ছে ব্রয়লার ও সোনালী মুরগি।

মাছ বাজারেও স্বস্তি নেই। চাষের মাছ কিছুটা স্বাভাবিক দাম হলেও, নদীর মাছ বলে যা বিক্রি হচ্ছে, তার দাম নাগালের বাইরে। নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের কথা মাথায় রেখে, রোজায় নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে, তদারকি বাড়ানোর তাগিদ দেন ভোক্তারা।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।