শিরোনাম
সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী ঢাকা টু কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম
দীপ্ত নিউজ
ক্রিকেট

হঠাৎ দেশে ফিরে এসেছেন সাকিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হঠাৎ দেশে ফিরে এসেছেন সাকিব

 

বিশ্বকাপ মিশনের মুম্বাই পর্ব শেষ করে হঠাৎ দেশে ফিরে এসেছেন অধিনায়ক সাকিব আল হাসান। বুধবার (২৫ অক্টোবর) সকালে ঢাকায় নেমে দুপুরেই মিরপুর শেরে–ই বাংলা স্টেডিয়ামে গেছেন তিনি।

মিরপুর স্টেডিয়ামের ইনডোরে জাতীয় দলের সাবেক সহকারী কোচ ও সাকিবের গুরু মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে অনুশীলনও করেছেন টাইগার অলরাউন্ডার।

জানা গেছে, সাকিব দলের সঙ্গে যোগ দেবেন আগামী ২৭ অক্টোবর। এরপর ২৮ অক্টোবর বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে খেলবেন তিনি।

চলমান বিশ্বকাপে চার ম্যাচে ১৪ গড়ে সাকিবের রান মাত্র ৫৬, সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেয়া ৩০ রানে ৩ উইকেট তার সেরা পারফরম্যান্স।

 

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।