শনিবার, মে ১৬, ২০২৬
শনিবার, মে ১৬, ২০২৬

হজ পালনে গিয়ে এ পর্যন্ত ১৫ বাংলাদেশির মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি ২০২৬ সালে সৌদি আরব ১৫ জন মারা গেছেন।

পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি ২০২৬ সালে সৌদি আরব ১৫ জন মারা গেছেন। এছাড়া বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৫৮ হাজার ৩৪৭ জন হজযাত্রী।

শনিবার (১৬ মে) প্রকাশিত হজ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হজ পালন করতে গিয়ে মারা যাওয়া ১৫ বাংলাদেশির মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে মক্কা শহরে ১১ জন এবং মদিনা শহরে ৪ জনের মৃত্যু হয়েছে। তবে জেদ্দা, মিনা, আরাফা কিংবা মুজদালিফা থেকে এখন পর্যন্ত কোনো মৃত্যু তথ্য জানা যায়নি।

এদিকে, শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব পৌঁছেছেন ৪ হাজার ৪৪৪ জন হজযাত্রী এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৯০৩ জন।

এখন পর্যন্ত মোট ১৫০টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস (৭৫টি ফ্লাইট) ২৯ হাজার ৭০৪ জন, সৌদি এয়ারলাইনস (৫৩টি ফ্লাইট) ১৯ হাজার ৭৮৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস (২২টি ফ্লাইট) ৮ হাজার ৮৫৯ জন যাত্রী পরিবহন করেছে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল প্রথম ফ্লাইট শুরু হয়, যা চলবে আগামী ২১ মে পর্যন্ত। আর হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More