দীপ্ত নিউজ
রাজনীতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন সেতুমন্ত্রী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


মঙ্গলবার
(১১ জুন) সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–০৫৮৪ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।


সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি স্বাস্থ্য পরীক্ষা করাবেন।


শিগগিরই তিনি ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।