শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
অর্থনীতি

স্বর্ণের দাম ফের বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্বর্ণের দাম ফের বাড়ল

দেশের বাজারে স্বর্ণের দাম ফের বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের (১১ দশমিক ৬৬৪ গ্রাম) প্রতি ভরি স্বর্ণে ১৪০০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৫৫ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে।

বুধবার (২৬ জুন) থেকে এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে গত ১১ জুন (মঙ্গলবার) ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছিল এক হাজার ৭৩ টাকা। সেই সময় এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল এক লাখ ১৬ হাজার ৯৫৫ টাকা।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। আজ সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা আগামীকাল বুধবার (২৬ জুন) থেকে তা কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, আগামীকাল বুধবার থেকে ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ১৮ হাজার ৩৫৫ টাকায় বেচাকেনা হবে। পাশাপাশি আগামীকাল থেকে ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ১২ হাজার ৯৭৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৬ হাজার ৮৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৮০ হাজার ৬২ টাকায় বেচাকেনা করা হবে।

আজ (মঙ্গলবার) ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ১৬ হাজার ৯৫৫ টাকায় বেচাকেনা হয়েছে। পাশাপাশি ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ১১ হাজার ৬৩৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৭৯ হাজার ১১৭ টাকায় বেচাকেনা করা হয়েছে।