দীপ্ত নিউজ
বাংলাদেশ

স্কুল ছাত্র-ছাত্রীদের ইংরেজি শেখান দয়াল চন্দ্র

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
স্কুল ছাত্র-ছাত্রীদের ইংরেজি শেখান দয়াল চন্দ্র
দয়াল চন্দ্র বর্মন

উচ্চ শিক্ষাগ্রহণ ছাড়াই ইংরেজি ভাষায় কন্টেন্ট তৈরি করছেন পঞ্চগড়ের এক তরুণ দয়াল চন্দ্র বর্মন। স্কুল ছাত্র-ছাত্রীদের ইংরেজি ভাষাও শেখান এই তরুণ।

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার দরিদ্র কৃষকের ঘরে বেড়ে ওঠা তরুণ দয়াল চন্দ্র বর্মন। বাবাকে কৃষি কাজে সহযোগিতা করার পাশাপাশি ইংরেজি ভাষায় ভিডিও কন্টেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন দয়াল। এলাকার স্কুল ছাত্র-ছাত্রীদের ইংরেজি ভাষাও শেখান তিনি।

ছেলের এমন কাজে খুশি কৃষক দম্পতি। সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচারনায় দয়ালকে যুক্ত করার পরিকল্পনা করছে স্থানীয় প্রশাসন। তিনি আশা করেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে দয়াল চন্দ্রের মত অন্যরাও বিদেশি ভাষায় দক্ষতা অর্জন করবে।