শিরোনাম
বাংলাদেশ থেকে কত দূরে ঘূর্ণিঝড় ‘আকভান’, জানাল আবহাওয়া অধিদপ্তর শীতের আমেজ ছড়িয়ে পড়েছে পঞ্চগড়, তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো ২০২৬ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের সপ্তম চালান ৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রধান ফটকে আগুন সাপ্তাহিক ছুটির দিন (২০ নভেম্বর) বৈদেশিক মুদ্রা বিনিময় হার দেশে ভরিতে একলাফে ১১ হাজার টাকা কমল স্বর্ণের দাম শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সেপটিক ট্যাংক নেমে ৩ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সেপটিক ট্যাংক নেমে ৩ জনের প্রাণহানি
সংগৃহীত ছবি

সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে তিনজন প্রাণ হারিয়েছেন। বুধবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে আশুলিয়ার শিমুলতলার দরগারপাড় এলাকার আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেডের সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন: পরিচ্ছন্নতাকর্মী মিঠু (১৬), পোশাক শ্রমিক রাকিব (২২) ও মোহাম্মদ আলী (২৬)। তাদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বুধবার বিকেল ৩টার দিকে প্রথমে পরিচ্ছন্নতাকর্মী মিঠু ওই সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন। ঘণ্টাখানেক পরও তার কোনো সাড়াশব্দ না পেলে রাকিব তার খবর নিতে সেপটিক ট্যাংকে নামেন। এরপর তারও কোনো খবর না পেয়ে মোহাম্মদ আলী নামলে তিনিও সেপটিক ট্যাংকের ভেতরে নিখোঁজ হন।

রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে সেপটিক ট্যাংক থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছি। বিস্তারিত পরে জানানো হবে।’

 

এমি/দীপ্ত