সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে কাঁটাতার নির্মাণে বিএসএফকে ২৭ কিলোমিটার জমি দিলেন শুভেন্দু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশের সঙ্গে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রথম দফায় ২৭ কিলোমিটার জমি বিএসএফের কাছে হস্তান্তর করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বুধবার (২০ মে) বিকেলে রাজ্যের সচিবালয় নবান্নের সভাঘরে বিএসএফের সঙ্গে আয়োজিত এক বৈঠকে জমি হস্তান্তর করেন তিনি। এর মধ্য দিয়ে ক্ষমতায় আসার ১১ দিনের মধ্যেই জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করলো পশ্চিমবঙ্গের বিজেপি সরকার।

এই ২৭ কিলোমিটার সরকারি ও ব্যক্তিগত জমির দাম সম্পূর্ণ বহন করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। মোট ৪ হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গেই ২ হাজার ২০০ কিলোমিটার। এরমধ্যে ৬০০ কিলোমিটার অংশে এখনও কাঁটাতার নেই।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More