দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির গ্রেফতার

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাওলানা শাহিনুর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের সমাজকল্যাণ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, নাশকতা ও বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।