শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

সিরাজগঞ্জে সাত হাজার মুরগীর বাচ্চাসহ কাভার্ডভ্যানে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরাজগঞ্জে সাত হাজার মুরগীর বাচ্চাসহ কাভার্ডভ্যানে আগুন
মুরগীর বাচ্চাসহ কাভার্ডভ্যানে আগুন

 

পাবনা–বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি মুরগীর বাচ্চাবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়ীর সম্মুখ পুড়ে গেছে এবং গাড়ীতে থাকা প্রায় সাত হাজার বয়লার মুরগীর বাচ্চা আগুনে পুড়ে মারা গেছে। এ ঘটনায় গাড়ীর চালকও আহত হয়েছে।

বুধবার ( ৬ ডিসেম্বর) রাত পৌনে দশটার দিকে মহাসড়কের টেটিয়ারকান্দা এলাকার দুর্গাদহ গ্যাস ফিলিং স্টেশনের সামনে এ আগুন দেয়ার ঘটনা ঘটে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, এসিআই কোম্পানীর একটি বয়লার মুরগীর বাচ্চাবাহী পিকআপ মাওনা থেকে পাবনার যাবার পথে ঘটনাস্থলে পৌছলে দুর্বৃত্তরা মশাল নিয়ে গাড়ীর গতিরোধ করে। গতিরোধ করতেই মশাল দিয়ে গাড়ীর সম্মুখভাগে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

এতে গাড়ীর সম্মুখভাগ ও প্রায় সাত হাজার মুরগীর বাচ্চা পুড়ে মারা যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন আনে। এসময় দুর্বৃত্তদের লাঠির আঘাতে গাড়ির চালক মখলেস আহত হয়েছে । এ ঘটনায় দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা চেষ্টা চলছে ।

 

আরও পড়ুন: গাজীপুরে যাত্রীবাহী বাস ও ট্রা‌কে আগুন

 

সিরাজুল/ আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।