শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

সিরাজগঞ্জে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সিরাজগঞ্জে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কল্যানপুর রওশনিয়া দাখিল মাদ্রাসার ভোট কেন্দ্র স্থানান্তর করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের মধুপুর, কল্যানপুর, সর্বতুলশী গ্রামের গ্রামবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে গ্রামবাসীরা বলেন, স্বাধীনতার পর থেকে আমরা এই তিন গ্রামের বাসিন্দারা কল্যাণপুর রওশনিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র ভোট দিয়ে আসছি। কিন্তুু কতিপয় মানুষ জাল জালিয়াতি করে মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের ভোট কেন্দ্র স্থানান্তরের পায়তারা করছে। প্রায় ৪ কিলোমিটার দূরে ধুলদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

এই ভোট কেন্দ্রতে যাবার জন্য কোন রাস্তাঘাট নেই যে কারণেই বৃদ্ধ ও মহিলাদের নিয়ে ভোট কেন্দ্রে যাওয়া প্রায় অসম্ভব। তাই আমাদের একটি দাবি আগের ভোট কেন্দ্র বহাল রাখতে হবে। অন্যথায় আমরা এই তিন গ্রামের মানুষ ভোট প্রয়োগ করার জন্য ভোটকেন্দ্রে যাব না। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারকে অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।

গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন, রেজাউল করিম রাজকুমার মণ্ডল, ইউপি সদস্য বরকত আলী বরকত, আবু সাইদ সহ প্রমূখ। মানববন্ধন বিক্ষোভ কর্মসূচিতে নারী পুরুষ সহ প্রায় কয়েক হাজার গ্রামবাসী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রায়হান কুদ্দুস জানান, যে কেন্দ্র নিয়ে সমস্যা তা নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে গণশুনানি হয়েছে। ওখানে আমার কোন হাত নেই। এখনও গ্রেজেট হয়নি। গ্রেজেট হলে বিস্তারিত জানতে পারবো।

 

সিরাজুল ইসলাম/ আল/ দীপ্ত সংবাদ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।