
সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান কাং

২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার সাহিত্যিক হান কাং।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করেছে সুইডিশ একাডেমি।
গত বছর সাহিত্যে নোবেল পেয়েছিলেন নরওয়েজিয়ান লেখক জন ফসে।








