বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান এফ রহমান ফের রিমান্ডে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় মো. আমিন নিহতের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে ৩ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান এর আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা মোজাহিদুল ইসলাম রিমান্ডের জন্য ৭ দিনের আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত সালমান এফ রহমানের জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

মামলার ঘটনায় জানা গেছে, গত ২১ জুলাই যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা ছাত্রজনতার মিছিলে গুলি চালায়, যার ফলে মো. আমিন ঘটনাস্থলেই নিহত হন। নিহতের বাবা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন, যেখানে ৯৯ জন আসামি করা হয়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More