শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

সাভারে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাভারে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ঢাকার সাভারে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে (২৫) ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সোহেল রোজারিও (৩৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে গাজীপুরের কালিগঞ্জ উপজেলার নাগরী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ঢাকা জেলা (উত্তর) পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তার সোহেল রোজারিও সাভারের সন্তোষ রোজারিওর ছেলে। এর আগে রবিবার (১৯ অক্টোবর) ভোরে একই মামলার আরেক আসামি মিঠু বিশ্বাসকে (৩৫) সাভার মডেল থানার পুলিশ গ্রেপ্তার করে। মামলায় আরও এক আসামি আছেন সাভারের বিপ্লব রোজারিও (৪০)। তাদের মধ্যে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ এবং বিপ্লব ও মিঠুর বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

ভুক্তভোগী তরুণী একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তার পরিবার সাভারের বিরুলিয়া এলাকায় বসবাস করেন।

ঢাকা জেলা (উত্তর) ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, গতকাল রাত দুইটার দিকে গাজীপুর কালিগঞ্জের নাগরী এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সোহেল রোজারিওকে গ্রেপ্তার করা হয়। তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হবে।

মামলার এজাহার অনুযায়ী, মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী সাভারে এক ছাত্রকে প্রাইভেট পড়ানোর পর বাসায় ফেরেন। বাসায় এসে দেখেন দরজায় তালা ঝুলছে। পরে জানতে পারেন, তার মা বাসায় তালা দিয়ে পাশের একটি চায়ের দোকানে চাবি রেখে গেছেন। তিনি দোকান থেকে চাবি নিয়ে হেঁটে বাসায় ফেরার পথে ধর্ষণের শিকার হন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।