শিরোনাম
সাবেক মন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন হোটেলে পেট্রল বোমা নিক্ষেপ আদালতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বাবা ৪৬তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪১৬ জন, প্রজ্ঞাপন জারি পদ্মা সেতু এলাকায় সংঘর্ষঢাকা নেয়ার পথে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির মদ্যপদের পিটিয়ে মেরে ফেলেন, না হয় নাম-ঠিকানা দেন: এমপি জয়নাল আবদিন  গোপালগঞ্জ থেকে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ২৫ ডিসেম্বর হাতিরঝিলে ‘ঢাকা উইন্টার হাফ ম্যারাথন ২০২৬’
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

সাবেক মন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন হোটেলে পেট্রল বোমা নিক্ষেপ

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
সাবেক মন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন হোটেলে পেট্রল বোমা নিক্ষেপ
ছবি: সংগৃহীত

 

মাদারীপুর শহরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন সার্বিক ইন্টারন্যাশনাল হোটেলে হামলা, ভাঙচুর ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

রবিবার (২৯ ন‌ভেম্বর) দুপু‌রে মাদারীপুর পৌর শহ‌রের ক‌লেজ রোড এলাকায় এ ঘটনা ঘ‌টে।

হামলাকারীরা হোটেলের জানালার কাচ ভাঙচুর করে এবং পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটায়। অন‌্যদি‌কে শাজাহান খা‌নের ছোট ছে‌লে শামস খা‌নের ব‌্যবসায়ী প্রতিষ্ঠা‌নের তৃতীয় তলায় আগুন ধ‌রি‌য়ে দেয়া হয়।

এদিকে, খবর পেয়ে ফায়ার সা‌র্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। তবে হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সার্বিক ইন্টারন্যাশনাল হোটেলের নিরাপত্তাকর্মী মো. বজলুর শেখ বলেন, ‘কোনো কিছু বুঝে ওঠার আগেই একদল দুর্বৃত্ত হোটেলে হামলা চালায়। তারা ২০টির মতো ককটেল ও পেট্রোলবোমা নিক্ষেপ করে।

এ ব‌্যাপা‌রে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কে বা কারা ভাঙচুর ক‌রে‌ছে, সেটা জানা যায়‌নি।