শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
জাতীয়

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক গ্রেপ্তার
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে ধানমন্ডি থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ডিবি সূত্রে জানা গেছে, খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলা রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের ঘটনায় দায়ের করা আরেকটি মামলার সঙ্গেও তিনি সংশ্লিষ্ট।

২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এ বি এম খায়রুল হক। তিনি ২০১১ সালের ১৭ মে অবসর গ্রহণ করেন। প্রধান বিচারপতি থাকাকালে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের মূল রায়দাতা হিসেবে তিনি ব্যাপক রাজনৈতিক সমালোচনার মুখে পড়েন।

আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে তিনি আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর তিনি ১৩ আগস্ট পদত্যাগ করেন।

সম্প্রতি রাজধানীর পূর্বাচলে ১০ কাঠার একটি প্লট মাত্র সাড়ে ৬ লাখ টাকায় গ্রহণের খবর গণমাধ্যমে আসার পর তাকে নিয়ে বিতর্ক আরও তীব্র হয়।